দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় আন্তর্জাতিক সংগীত আয়োজনের পর এবার কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার কনসার্ট আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ। তবে শাকিরার বাংলাদেশ সফর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ।
আয়োজকের পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী বছরের এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে শিল্পী কিংবা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
বিশ্বসংগীতের পরিচিত মুখ শাকিরা। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ঢাকায় তার কনসার্ট আয়োজন করা সম্ভব হলে এটি দেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠতে পারে।
এখনো কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য ও বিক্রির সময়সূচি প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। ফলে শাকিরার বাংলাদেশ সফরের বিষয়টি এখনো পরিকল্পনার পর্যায়েই রয়েছে।
এদিকে শুক্রবার ওটিলিয়ার কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক নাঈম আশরাফ।
যে আই